কুলতলিতে নলগড়ার অঞ্চল সভাপতি প্রদ্যুত অধিকারী ও যুব সভাপতি দীপক ঘোষের প্রতি হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ ভোটের আগে কুলতলিতে নলগড়ার অঞ্চল সভাপতি প্রদ্যুত অধিকারী ও যুব সভাপতি দীপক ঘোষের প্রতি হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে কুলতলির নলগড়া গ্রাম পঞ্চায়েতের নাইয়াপাড়া এলাকায়। কুলতলি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর পুলিশ কে নিয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।ঘটনায় ৫ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
নলগড়ার নাইয়া পাড়া এলাকায় মঙ্গলবার রাতে তৃণমূলের মিটিং চলছিল। সেই মিটিং এ ছিলেন দুই নেতা। তৃণমূল প্রার্থী গনেশ মণ্ডল বলেন, পরিকল্পিতভাবে নাইয়াপাড়া মোড়ে দলের মিটিং চলাকালীন নলগড়া অঞ্চল সভাপতি প্রদ্যুত অধিকারী ও যুব সভাপতি দীপক ঘোষের প্রতি হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করা হয়।
এঁদের মধ্যে অঞ্চল সভাপতিকে কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানাতে সব জানানো হয়েছে। অপরদিকে সিপিএমের অভিযোগ,আমাদের পঞ্চায়েত প্রধানের স্বামী আব্দুল হালিম সরদারের উপর হামলা চালিয়েছে তৃণমূল।বোমা ছোঁড়া হয় তাঁদের লক্ষ্য করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Post a Comment